চাঁদপুরের ফরিদগঞ্জে দুই মাথা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর ক্রিসেন্ট হাসপাতালে শিশুটির জন্ম হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
শিশু বিশেষজ্ঞ (সার্জন) মাহবুবুর রহমান বলেন, ‘এটি যমজ শিশু। এটি জন্মগত ত্রুটি। দেহ ও যৌনাঙ্গ একটি হলেও মাথা দুটি। তিনি আরও বলেন, শিশু দুটির জীবন বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব তাদের আলাদা করতে হবে। এই চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল। এখন আমাদের প্রধান কাজ হলো, তার প্রাণ রক্ষা করা। সে অনুযায়ী চিকিৎসা চলছে।’
শিশুটির বাবা দিনমজুর। তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে তাঁর সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও দোয়া কামনা করেছেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের সাধ্যমতো শিশুটির পরিবারকে সহযোগিতা করা হবে। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো শিশুটির চিকিৎসা সহজ হবে।’

সুন্দরবনে কাঁকড়া ধরে ফেরার পথে করমজল খালে কুমিরের আক্রমণে প্রাণ হারানো সুব্রত মণ্ডলের স্ত্রী মুন্নী খাঁ মুন একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।
৩৭ মিনিট আগে
নিজ জেলা পাবনায় চার দিনের সরকারি সফরে দ্বিতীয় দিন গতকাল রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হলেন।
৪০ মিনিট আগে
ফেনীর লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের মালিক জিল্লুর হোসেন (৪৫) গুরুতর আহত হন।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্তমানে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গতকাল রোববার উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু করেছে। তবে প্রথম দিনেই ৪০টি বিদ্যালয়ের অন্তত ১০ হাজার খুদে
৬ ঘণ্টা আগে