
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে হাবিবুল মোস্তফা (৭) নামের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ক্রসিং এলাকায় হক কনভেনশন হলের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে পড়ে যায় সে।
হাবিবুল চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে প্রতিবেশী শামসুল আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হক কনভেনশন হলে এসেছিল শিশু হাবিবুল। একপর্যায়ে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায় সে। স্বজনেরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হাবিবুলকে সেপটিক ট্যাংক থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।
কর্ণফুলী থানার এসআই জয়নাল বলেন, শিশুটিকে সেপটিক ট্যাংক থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।’

রোগী আসছেন ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে, আর অপেক্ষার ফাঁকে ডুবে যাচ্ছেন বইয়ের পাতায়—একই ছাদের নিচে চিকিৎসা আর জ্ঞানচর্চার এমন অনন্য সমন্বয় গড়ে উঠেছে ‘ফার্মেসি পাঠাগার’। সাহিত্য খরার এই সময়ে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার পাশাপাশি বই পড়ার সুযোগ সৃষ্টি করে স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদীর রায়পুরার...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
১ ঘণ্টা আগে
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দিন জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে