মেয়ে ও প্রবাসী স্বামীর ফোন ধরছিলেন না আসমা বেগম (৪৫)। উদ্বিগ্ন হন তারা। মেয়ে ফোন দেন প্রতিবেশীকে। প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢুকে গলাকাটা লাশ দেখতে পেলেন প্রতিবেশীরা। রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভীমশহরের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আসমা বেগম মালয়েশিয়াপ্রবাসী সাজু মিয়ার স্ত্রী।
নিহতের মেয়ে সোনিয়া আক্তার জানান, গত বুধবার দিবাগত রাত থেকে একাধিকবার ফোন দিয়েও মায়ের কোনো সাড়া পাননি তিনি। পরে তার প্রবাসী বাবা সাজু মিয়াও ফোন করে জানতে চান, মায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না। দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়লে সোনিয়া এক প্রতিবেশী নারীকে তাঁর মাকে ডাকতে পাঠান। কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে আরেক প্রতিবেশীকে বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকতে বলেন তিনি।
প্রাচীর টপকে ভেতর থেকে গেট খুললে এলাকাবাসী ঘরে প্রবেশ করে দেখে আসমা বেগমের নিথর দেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।
খবর পেয়ে পীরগঞ্জ থানা ও ভেন্ডাবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
স্থানীয়রা জানান, আসমা বেগম দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি বাড়িতে একা থাকতেন। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে লিখে যাচ্ছেন খাতায়। তাঁদের পাশে বসে লিখছেন আরেক শিক্ষার্থী কলি রানী। তাঁকে দেওয়া হয়েছে ছোট বেঞ্চ। আর সেখানে বসেই মনোযোগসহকারে পা দিয়ে উত্তর লিখে যাচ্ছেন তিনি।
৩৩ মিনিট আগে
মৌলভীবাজারে তীব্র ওষুধসংকট, জনবল ঘাটতি, দায়িত্বে অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় ১১ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধসহ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক, গর্ভবতী নারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে
আড়াই বছর ধরে থমকে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প। গত ১১ মাস বেতন পাচ্ছেন না প্রকল্পটির ৭৭ কর্মকর্তা-কর্মচারী। অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ প্রকল্পটির সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে টাকা থাকা সত্ত্বেও সারা দেশে এর কার্যক্রম বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে