
মাদারীপুরের শিবচরে রেনু বেগম (৬০) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রেনু বেগম কাঁচিকাটা এলাকার মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।
জানা গেছে, বিধবা রেনু বেগম অনেক দিন ধরে বাড়িতে একা থাকেন। চাকরি ও বিয়ের সূত্রে ছেলেমেয়েরা অন্যত্র থাকেন। আজ সকালে বৃদ্ধার এক মেয়ে একাধিকবার ফোন দিলেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের বিষয়টা জানান। তখন প্রতিবেশীরা এসে দেখেন, দরজা তালাবদ্ধ। জানালা দিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় রেনু বেগমকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে পুলিশ এসে রেনু বেগমের লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির জামাতা আমির হোসেন বলেন, ‘রাতেও আমার স্ত্রী শাশুড়ির সঙ্গে কথা বলেছেন। অথচ সকালে আমরা এই খবর পাই। রাতে কখন এ ঘটনা ঘটেছে, তা জানা নাই। কে বা করা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা বুঝতে পারছি না।’
স্থানীয়দের ধারণা চুরি করতে এসে চোর এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। কেননা, ঘরের মধ্যে মালপত্র এলোমেলো ছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
৫ মিনিট আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
১০ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
২৩ মিনিট আগে
শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
৩৭ মিনিট আগে