
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ফাতেমা আক্তার নিলি (১৭) রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
দক্ষিণ বনশ্রীর এল-ব্লকের প্রীতম ভিলা নামের একটি ভবন থেকে আজ শনিবার বিকেলে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
ফাতেমা হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। সে মা-বাবা ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত।
ওসি শফিকুল ইসলাম বলেন, আজ বেলা দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে কোনো একসময় ফাতেমাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘটনাস্থলে থাকা পুলিশের আরেক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের সময় ফাতেমার মা-বাবা এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন এবং তার বোন জিমে ছিলেন। ফাতেমা বাসায় একাই ছিল।
ওই কর্মকর্তা আরও জানান, ফাতেমার বাবা সজীব মিয়ার একটি হোটেল রয়েছে। সেখানকার এক কর্মচারী দুপুরের খাবার খেতে তাঁর বাসায় ঢুকেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে ওই যুবকের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ ঘটেছে পীরগঞ্জে। আজ শুক্রবার বিকেলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ৪৫০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২ মিনিট আগে
বগুড়ার গাবতলীতে এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সুমন মিয়া নামের এক ব্যক্তিকে স্থানীয় লোকজন বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেছে। শুক্রবার সকালে রহিমারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
১৪ মিনিট আগে
রাজধানীর জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বলে ধারণা করা হচ্ছে।
২৭ মিনিট আগে
নারায়ণগঞ্জে এক হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে টিম খোরশেদের ফ্রি অ্যাম্বুলেন্সসেবার উদ্বোধনে তিনি এ তথ্য দেন।
২৯ মিনিট আগে