বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ওই গ্রামের মৃত পানা উল্লাহ প্রামাণিকের ছেলে অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আফতাব হোসেন (৭০) ও তাঁর সৌদিপ্রবাসী ছেলে শাহজাহানের স্ত্রী রিভা বেগম (২৮)।
বুধবার সকালে ৭ বছর বয়সী নাতনি মালিহা ঘুম ভেঙে পাশেই হাত বাঁধা অবস্থায় মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা গিয়ে পুলিশে খবর দেয়। পরে বাড়ির বাইরে শোয়ার ঘরের পাশে আফতাব হোসেনের মরদেহও একইভাবে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্বজনেরা জানান, অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আফতাব হোসেনের দুই ছেলে এবং দুই মেয়ে। দুই ছেলের মধ্যে বড় ছেলে শাহজাহান আট বছর আগে সৌদি আরবে চলে যান। তাঁর স্ত্রী রিভা এক ছেলে নীরব ও কন্যা মালিহাকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় বসবাস করেন।
আফতাব হোসেন মঙ্গলবার রাতে বাড়িতে তার ঘরে এবং পুত্রবধূ তাঁর ৭ বছর বয়সী মেয়ে মালিহাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে পাশের বাড়ির লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে রিভার শ্বশুর আফতাব হোসেনকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে। দুজনকে মৃত দেখার পর তারা পুলিশকে খবর দেয়।
বুধবার সকালে গৃহবধূ রিভার ঘরে ঢুকে দেখা গেছে, ওই ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে। স্বজনেরা জানিয়েছেন, দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। তবে হত্যাকাণ্ডের কোনো কারণ তাৎক্ষণিকভাবে তারা জানাতে পারেননি। অবশ্য স্বজনদের কেউ কেউ বলছেন, আফতাব হোসেনের সঙ্গে জমিজমা নিয়ে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা ডাকাতি, সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে