
‘একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে, ধর্ষণের কোনো আলামতই শনাক্ত হয়নি। পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টদের দোসর পাহাড়কে অশান্ত করেছিল।’
এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকালাম কাণ্ড ঘটেছে, মেডিকেল রিপোর্টে সে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীসহ পাহাড়ের সাধারণ জনগণের (পাহাড়ি ও বাঙালি) সহযোগিতায় এ ঘটনা আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পার্বত্য এলাকায় অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।’
এর আগে খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠনের ব্যানারে তিনটি জেলায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি করে। তবে এর মধ্যেই সংঘাত ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়। তবে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে গত ১ অক্টোবর উল্লেখ করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা।
ধর্ষণের আলামত পরীক্ষার দায়িত্বে ছিলেন তিন চিকিৎসক—জয়া চাকমা, মোশারফ হোসেন ও নাহিদা আকতার। দলের নেতৃত্ব দেওয়া খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ জয়া চাকমা গত ১ অক্টোবর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা মেডিকেলে রিপোর্ট জমা দিয়েছি। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছি, কিন্তু আসলে ধর্ষণের কোনো আলামত পাইনি। আলামত পরীক্ষার ১০টি সূচকের সব কটি স্বাভাবিক এসেছে।’
সংশ্লিষ্ট চিকিৎসকদের সূত্রে জানা যায়, সিভিল সার্জনের কাছে জমা দেওয়া ওই প্রতিবেদনে ধর্ষণের পরীক্ষার ১০টি সূচকের সব কটিতে স্বাভাবিক লেখা রয়েছে। এর অর্থ, ধর্ষণের কোনো আলামত নেই।

সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
২ ঘণ্টা আগে
এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে, দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সে সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
৩ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
৩ ঘণ্টা আগে
চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।পুনর্গঠনের ফলে বাণিজ্য, শিল্প, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্যপদে পরিবর্তন এসেছে।
৩ ঘণ্টা আগে