
ক্রিস গেইল—নামটি সামনে এলে ভক্তদের কল্পনার ক্যানভাসে হয়তো ভেসে ওঠে বড় বড় সব সীমানা ছাড়া ছক্কার ফুলঝুরি। আন্তর্জাতিক ক্রিকেট অনেক আগেই ছেড়েছেন ক্যারিবিয়ান দানব। প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আগের মতো দেখা যায় না। বয়সের সঙ্গে যশ একসময় লোপ পেতে থাকে। ক্রিস গেইল কি সেই তালিকায় চলে গেছেন?

৩৬ দিন পর শুরু হচ্ছে সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ। সবচেয়ে বড় বলতে হচ্ছে কারণ, ২০ দল নিয়ে যে আগে কখনো আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হয়নি! সেটিই হতে যাচ্ছে জুনে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ

বর্তমান ক্রিকেটের সবচেয়ে আলোচিত শব্দ ‘বাজবল’। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের মস্তিষ্কপ্রসূত এ ধারণা টেস্ট ক্রিকেটেই বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সাদা পোশাকেও টি-টোয়েন্টি মেজাজে খেলা যায় সেটি প্রমাণ করে দিয়েছেন ইংলিশরা। তবে এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের কপিরাইট বা স্বত্ব ইংল্যান্ডের নেই

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট-সব জায়গাতেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ডে গতকাল ক্রিস গেইলের আরও কাছে গেলেন বাবর।