ক্রিকেটের মঞ্চে ডাবল সেঞ্চুরি বিরল না হলেও একেবারে নিয়মিত কোনো ঘটনা নয়। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও দেখা মিলেছে একাধিক ডাবল সেঞ্চুরির। তবে মজার ব্যাপার হচ্ছে, চারটি ডাবল সেঞ্চুরি এসেছে আজকের এই দিনেই। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি শচীন টেন্ডুলকারকে দিয়ে শুরু। এরপর একে একে আরও তিনটি ডাবল সেঞ্চুরি দেখা গেছে এই দিনে। সব মিলিয়ে এ যেন ডাবল সেঞ্চুরিয়ানদের দিন।
• ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক দিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। স্টেইন, ক্যালিস, পার্নেলদের কচু কাটা করে ১৪৭ বলের সেই মহাকাব্যিক ইনিংস সাজিয়েছিলেন শচীন।
• ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও ডাবল সেঞ্চুরি করেছিলেন। চেন্নাইয়ে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৬৫ বলে ২২৪ রানের ইনিংস খেলেছিলেন ধোনি।
• ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। মাত্র ১৩৮ বলে ডাবল ছুঁয়েছিলেন এই ক্যারিবিয়ান, যেটি ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও বটে। শেষ পর্যন্ত ইনিংস থেমেছিল ১৪৭ বল ২১৫ রানে। ইনিংসে ১৬ বার বল শূন্যে ভাসিয়ে বাউন্ডারি লাইনের ওপারে পাঠিয়েছিলেন।
• ২০২০ সালের এই দিনে বাংলাদেশের মুশফিকুর রহিম তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল ফিগারের দেখা পান। হোম অব ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় আর ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি পান মুশি। ৩১৮ বলে ২৮ চারে ২০৩* রানে অপরাজিত ছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই উইকেটকিপার-ব্যাটার।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে