সীমিত ওভারের ক্রিকেটের কিংবদন্তিতুল্য নাম ক্রিস গেইল। ব্যাট হাতে যিনি চার-ছক্কা হাঁকাতেই প্রস্তুত থাকেন সব সময়। বিধ্বংসী ব্যাটারদের তালিকা করলে নিশ্চিতভাবে তাঁর নাম থাকবে ওপরের দিকে। অনেক আগেই ব্যাটিংয়ের জন্য নিজেকে ‘ইউনিভার্স বস’ ঘোষণা করেছেন। এবার নিজেকে সর্বকালের সেরা অফ স্পিনার ঘোষণা করলেন ‘জ্যামাইকান ঝড়’।
ব্যাটিংয়ে অনন্য সব কীর্তির জন্য নিজেকে সেরা দাবি করতেই পারেন গেইল। এ নিয়ে কেউ দ্বিমত হয়তো করবে না, কিন্তু নিজেকে সর্বকালের সেরা অফ স্পিনার দাবি করা উইন্ডিজ ক্রিকেটারের ক্ষেত্রে অতিরঞ্জিত। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর চেয়ে অনেক ভালো মানের অফ স্পিনার আছেন, যাঁরা নিজেদের সেরা বলে দাবি করতে পারেন। থাকলে কী হবে, তাঁরা তো আর গেইলের মতো ঘোষণা দিতে পারেন না। ‘ইউনিভার্স বস’ এই দিক থেকে অনন্য। ক্রিকইনফোকে সাক্ষাৎকার দেওয়ার সময় মজার ছলে হাসতে হাসতে এমনটা জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা।
গেইল ক্রিকইনফোর হোস্ট রৌনক কাপুরকে বলেছেন, ‘তুমি কি জানো? আমার বোলিং সহজাত। নিশ্চিতভাবে আমাকে বল করতে হবে। আমি সর্বকালের সেরা অফ স্পিনার। নিশ্চিতভাবে মুত্তিয়া মুরালিধরন এই প্রতিযোগিতা করবে না। আমার বোলিং ইকোনমি সেরা। এমনকি সুনীল নারাইন এর ধারে কাছে নেই।’
আন্তর্জাতিক সংস্করণে ২৬০ উইকেট নেওয়া গেইলের সাক্ষাৎকারটি মূলত ছিল নতুন সংস্করণ ‘সিক্সটি’ টুর্নামেন্টকে কেন্দ্র করে। এই আসরের উদ্বোধনী সংস্করণে খেলার জন্য মারকুটে ব্যাটার মুখিয়ে আছেন। এমনকি সিক্সটি’তে খেলার জন্য সিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গেইল। টুর্নামেন্টের শুভেচ্ছা দূতও করা হয়েছে তাঁকে। এ প্রসঙ্গে গেইল বলেছেন, ‘মাঠে ফেরার জন্য বেশ রোমাঞ্চ অনুভব করছি। খেলাটাকে মিস করছিলাম। নিজেকে আবার শিশু মনে হচ্ছে, অভিষেক ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। আবার পুরোনো রূপে ফিরতে হবে। আমি ঠিকই আছি, তবে আরেকটু প্রস্তুতি নিয়ে খেলার মানসিকতা তৈরি করতে হবে।’
৬০ বলের এই টুর্নামেন্ট আজকে শুরু হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। সব ম্যাচ হবে ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে