আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন কাইরন পোলার্ড। গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন রঙিন পোশাকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে এক সুতোয় গাঁথার দায়িত্ব যখন তাঁর কাঁধে, তখনই এল ঘোষণাটা। পোলার্ডের অবসর নেওয়ার বিষয়টি যেন বিশ্বাস হচ্ছে না ক্রিস গেইলের। পোলার্ড যে তাঁর আগে অবসর নেবেন, সেটি মানতে পারছেন না ইউনিভার্স বস।
এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত ৩৪ বছর বয়সী পোলার্ড। আর গেইল এখন জাতীয় দলেও সুযোগ পান না, আইপিএল তো দূরের কথা। কিন্তু সেই গেইল এখনো অবসরের কোনো ঘোষণা না দিলেও পোলার্ড জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না আর।
পোলার্ডের এই অবসর নিয়ে এক টুইট বার্তায় গেইল লিখেছেন, ‘পোলার্ড, আমার আগে তুমি অবসর নিয়ে ফেলেছ, এটা বিশ্বাস করতে পারছি না। যা হোক, আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। তোমার সঙ্গে খেলা দারুণ ছিল। তোমার পরের অধ্যায়ের জন্য শুভকামনা।’

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে