
ক্রিস গেইল—নামটি সামনে এলে ভক্তদের কল্পনার ক্যানভাসে হয়তো ভেসে ওঠে বড় বড় সব সীমানা ছাড়া ছক্কার ফুলঝুরি। আন্তর্জাতিক ক্রিকেট অনেক আগেই ছেড়েছেন ক্যারিবিয়ান দানব। প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আগের মতো দেখা যায় না। বয়সের সঙ্গে যশ একসময় লোপ পেতে থাকে। ক্রিস গেইল কি সেই তালিকায় চলে গেছেন? ব্যাটে নেই সেই আগের গতি।
গতকাল লেস্টার ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্প ৫ উইকেটে হেরেছে ভারতের কাছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে সবচেয়ে কম পয়েন্ট উইন্ডিজের। ৫ ম্যাচ খেলে ১টি জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে তারা। বিদায়ও নিয়েছে। কিরন পোলার্ড, ড্যুয়েন স্মিথ, লেন্ডি সিমন্স, ড্যুয়েন ব্রাভোর মতো টি-টোয়েন্টি ফেরিওয়ালারা, তবু ওয়েস্ট ইন্ডিজ খুঁজে পেল না আলো।
গত বছরও একই টুর্নামেন্টে ছক্কার ফুলঝুরি ছোটান গেইল। এবার পাঁচ ম্যাচ মিলিয়ে করেছেন ৫৮ রান, এ জন্য খেলেছেন ৫৩ বল।। গেইলের পাঁচ ইনিংস—৯, ৫, ২১, ২১ ও ২। কিছুটা বেমানান যেন ছিল—গেইলের ছক্কা বৃষ্টি না দেখা। টুর্নামেন্টে শুধু একটি ছক্কা মেরেছেন। গেইল নিজেকে বলেছিলেন ‘ইউনিভার্স বস’। টি-টোয়েন্টিতে এ কথার সঙ্গে দ্বিমত করার মানুষ হয়তো কমই পাওয়া যাবে।
স্বীকৃত ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের রান ১৪ হাজার ৫৬২ রান। এত রান তো আর কারও নেই। ছক্কা মেরেছেন ১ হাজার ৫৬টি। তাঁর চেয়ে বেশি আর কারও নেই। চার মেরেছেন ১ হাজার ১৩২টি। চারের প্রায় কাছাকাছি ছক্কার সংখ্যা। কিন্তু সেই গেইলকে এবার আগের রূপে দেখা যায়নি। চুল-দাড়ি সাদা হতে থাকলেও গেইলের পেশির জোর গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে দেখা গিয়েছিল আগের মতোই। কিন্তু ৪৬ ছুঁই ছুঁই গেইল এক বছর পরেই যেন ঠিক অচেনা। বয়সের ভারে যেন নুয়ে পড়ছে তাঁর ব্যাট। ইউনিভার্স বসের রুদ্র রূপ দেখা ভক্ত-সমর্থকেরা নিশ্চয় এমন অচেনা রূপে দেখতে চান না!
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সেমিফাইনালে কাল বার্মিংহামে ভারত-পাকিস্তানের লড়াই। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে