ব্যাট হাতে বোলারদের ‘যম’ ছিলেন শহীদ আফ্রিদি। যেকোনো পরিস্থিতিতে বল উড়িয়ে বাউন্ডারি ছাড়া করতেন বলে তাঁর নামই হয়ে গিয়েছিল ‘বুম বুম আফ্রিদি’। বিশাল বিশাল ছয় হাঁকিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার।
এশিয়ানদের মধ্য দীর্ঘদিন ধরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি দখলে রেখেছিলেন আফ্রিদি। এবার তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। এশিয়ানদের মধ্যে সর্বোচ্চ ছক্কা রেকর্ডটি নিজের করে নিলেন ভারতের অধিনায়ক। ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে এই মাইলফলক গড়লেন ৩৫ বছর বয়সী ওপেনার।
ক্যারিবিয়ানদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলে ভারত। ১৬ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিত। যেখানে তাঁর ছক্কা তিনটি। তাতেই গড়লেন রেকর্ড। এশিয়ানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৪৭৭ ছক্কা মেরেছেন রোহিত। যা আফ্রিদির চেয়ে একটি বেশি। তবে বিশ্বের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি গড়তে হলে আরও অনেক দূরের পথ পাড়ি দিতে হবে রোহিতকে। ৫৫৩ ছক্কা নিয়ে বিশ্ব রেকর্ডটি নিজের করে রেখেছেন উইন্ডিজের ক্রিস গেইল।
রোহিত ১৩২ টি-টোয়েন্টিতে মেরেছেন ১৬৩ ছয়। তাঁর ২৫০ ছয় এসেছে ২৩৩ ওয়ানডেতে। বাকি ৬৪ ছয় টেস্টে। আফ্রিদির রেকর্ড ভাঙা ছাড়াও আরেকটি মাইলফলক ছুঁয়েছেন রোহিত। দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ওপেনার হিসেবে ৩ হাজার রানের দেখা পেলেন তিনি। তাঁর আগে প্রথম এই কীর্তি গড়েন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। কিউই ব্যাটারের ৯৯ ইনিংসে বর্তমান রান ৩১১৯। এই ফরম্যাটে ১৩২ ম্যাচে ৩৪৮৭ রান নিয়ে সবার শীর্ষে রোহিত।
রোহিতের দুই কীর্তি গড়ার ম্যাচে ৫৯ রানে জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার ৫ উইকেটের ১৯১ রান সংগ্রহের বিপরীতে ক্যারিবিয়ানরা ৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৩২ রানে। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে রোহিতের দল এগিয়ে গেল ৩-১ ব্যবধানে।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে