বোলারদের কাছে রীতিমতো আতঙ্ক ছিলেন ক্রিস গেইল। চার-ছক্কা মেরে প্রতিপক্ষ দলকে ছন্নছাড়া করে দিতেন চোখের পলকেই। আইপিএল, বিপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ছিল তাঁর পদচারণা। ইউনিভার্স বস নামে পরিচিত এই ক্যারিবীয় কিংবদন্তি এবার নিজেই একটি দল কিনেছেন।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) প্রথম আসরে গ্লাসগোভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজির সহ-স্বত্বাধিকারী হয়েছেন গেইল। ভারতের মুগাফি গ্রুপের সঙ্গে যৌথ মালিকানায় দল কিনেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজির নাম দেওয়া হয়েছে গ্লাসগো মুগাফিয়ান্স। প্রাথমিকভাবে এই দলটি কেনার কথা ছিল রাহুল দ্রাবিড় ও রবীচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের। তবে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, তাঁরা (দ্রাবিড়-অশ্বিন) এখন ডাবলিনভিত্তিক দল কেনার কথা ভাবছেন।
ইটিপিএলের মাধ্যমে ইউরোপ থেকে অনেক তারকা ক্রিকেটার উঠে আসবে বলে মনে করেন গেইল। নতুন দায়িত্ব পেয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘এই ফ্র্যাঞ্চাইজির যৌথ মালিকানার দায়িত্ব পাওয়া আমার জন্য নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। উদীয়মান স্থানীয় প্রতিভা ওভবিষ্যতের নায়কদের গড়ে তোলার মঞ্চ এই ইটিপিএল। নতুন এই যাত্রা শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে ইটিপিএল। আমস্টারডাম, রটারডাম, বেলফাস্ট, ডাবলিন, গ্লাসগো, এডিনবার্গ—এই ছয় শহরের ছয় দল অংশ নেবে এবার। ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইউরোপের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট।
১৯৯৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১০৩ টেস্ট, ৩০১ ওয়ানডে ও ৭৯ টি-টোয়েন্টি খেলেছেন গেইল। টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয় হওয়ার আগেই বিস্ফোরক ব্যাটিং করতেন তিনি। ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১২ ও ২০১৬ সালে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ—এই তিনটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছেন গেইল।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে