করণ জোহর

করণ জোহরের কাছে মায়ের পরিচয় জানতে চায় সন্তানেরা
২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহর। তাঁর দুই সন্তান যশ আর রুহি জোহর। করণের মায়ের কাছেই বড় হচ্ছে দুজন। দাদির আদরে বেড়ে উঠলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে এখন মায়ের ব্যাপারে জানতে চাচ্ছে সন্তানেরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জানান, সন্তানেরা এখন মাকে নিয়ে নানা প্রশ্ন করতে

নিজের ‘মিমিক্রি’ দেখে কমেডিয়ানের ওপর ক্ষোভ ঝাড়লেন করণ জোহর
কমেডি শোয়ে নিজেকে নিয়ে ‘অত্যন্ত কুরুচিকর’ মিমিক্রি দেখে বিরক্ত বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রামে পোস্ট করে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মায়ের সঙ্গে বসে কমেডি শো উপভোগ করছিলেন করণ। সেই সময়ই একটি মিমিক্রি চোখে পড়ে তাঁর। আর তাতেই খেপেছেন করণ। যদিও নিজের স্টোরিতে সেই কমেডি শো অথবা কমেডিয়া

করণ জোহরের সিনেমায় প্রথমবারের মতো আয়ুষ্মান খুরানা
বলিউডে চলছে অ্যাকশন ঘরানার সিনেমার জোয়ার। কয়েকটা সিনেমা সুবিধে করতে না পারলেও মোটের ওপর অ্যাকশন সিনেমায় ভর দিয়েই কোভিডের পর দাঁড়িয়েছে বলিউড বক্স অফিস। সেই ধারা থেকে খানিকটা বেরিয়ে এবার আসতে যাচ্ছে স্পাই কমেডি। জানা যাচ্ছে, বলিউডের এই প্রোজেক্ট তৈরির মূল কারিগর নির্মাতা ও প্রযোজক করণ জোহর।

করণ জোহরের ‘বুল’ ছাড়লেন সালমান খান
শোনা গিয়েছিল দীর্ঘ ২৫ বছর পর আবারও একসঙ্গে কাজ করবেন বলিউড ভাইজান সালমান খান ও নির্মাতা করণ জোহর। করণের প্রযোজনায় ‘বুল’ সিনেমায় অভিনয় করার কথা ছিল সালমানের। কিন্তু সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ভাইজান। এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।












