কমেডি শোয়ে নিজেকে নিয়ে ‘অত্যন্ত কুরুচিকর’ মিমিক্রি দেখে বিরক্ত বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রামে পোস্ট করে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মায়ের সঙ্গে বসে কমেডি শো উপভোগ করছিলেন করণ। সেই সময়ই একটি মিমিক্রি চোখে পড়ে তাঁর। আর তাতেই খেপেছেন করণ। যদিও নিজের স্টোরিতে সেই কমেডি শো অথবা কমেডিয়ানের নাম উল্লেখ করেননি তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে করণ লিখেছেন, ‘আমি মায়ের সঙ্গে বসে টিভি দেখছিলাম। সেই সময়েই জনপ্রিয় চ্যানেলে এক কমেডি শোয়ের প্রোমো দেখতে পাই। এক কমেডিয়ান আমার মিমিক্রি করছিলেন আর সেটা অত্যন্ত কুরুচিকরভাবে। এই সমস্ত ট্রলগুলো যদি অচেনা, অপ্রসিদ্ধ লোকজনেরা করত, তাহলে গায়ে মাখতাম না। কিন্তু ২৫ বছর ধরে অনবরত কাজ করা যাওয়া একজনকে যদি নিজের ইন্ডাস্ট্রির লোকেরাই সম্মান না দিতে পারে, তাহলে কোন সময়ে আমরা বসবাস করছি, তার পরিচয় পাওয়া যায়। ঘটনায় আমি রাগ করিনি। বরং হতাশ হয়েছি।’
করণের পোস্ট দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক ও প্রযোজক একতা কাপুর। তিনি লেখেন, ‘এ রকম প্রায়ই ঘটছে আজকাল! কমেডি শো থেকে অ্যাওয়ার্ড ফাংশনেও বিশ্রী রসিকতা করা হচ্ছে। আর এরপরও তাঁরা ভাবেন, তাঁদের অনুষ্ঠানে সে সমস্ত মানুষ যোগ দেবেন’। একতার মন্তব্যে পালটা ধন্যবাদ জানিয়েছেন করণ।
সম্প্রতি সোনি চ্যানেলে ‘ম্যাডনেস মাচায়েঙ্গে- ইন্ডিয়া কো হাসায়েঙ্গে’-এর এক প্রোমো থেকে এই ঘটনার উৎপত্তি। যেখানে ‘বলিউড মেরি জান’ পর্বে করণের মিমিক্রি করেছেন কমেডিয়ান কেতন সিং।
যদিও এরপর এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের মধ্যে দিয়ে পরিচালকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, ‘করণ (জোহর) স্যারের কাছে আমি ক্ষমা চাইছি। আমি তাঁর কাজের অনেক বড় ভক্ত। তাঁর কফি শো (কফি উইথ করণ) আমি দেখি। তাঁর সর্বশেষ ছবি ‘‘রকি অউর রানি কি প্রেম কাহানি’’ আমি ৫-৬ বার দেখেছি। যদি আমার কাজ তাঁকে আঘাত করে তাহলে আমি তাঁর কাছে ক্ষমাপ্রার্থী। তাঁকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমি কেবল দর্শকদের বিনোদন দিতে চেয়েছিলাম। আমি যদি অতিরিক্ত কিছু করে থাকি তার জন্য আমি দুঃখিত।’

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৮ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৮ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৮ ঘণ্টা আগে