লম্বা বিরতির পর পরিচালনায় ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা করণ জোহর। চলতি বছরের শুরুর দিকেই শেষ হয় তাঁর পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার দৃশ্যধারণ। আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। ২০১৬ সালের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার পর করণের পরিচালনায় সিনেমা মুক্তি পেতে চলেছে। করণ জোহরের ৫১ তম জন্মদিন প্রকাশ করা হয় ফার্স্ট লুক পোস্টারটি।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে আলিয়া ভাট, রণবীর সিং ছাড়াও আরও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন। ঈশিতা মৈত্রা, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় রচিত, ধর্ম প্রোডাকশন প্রযোজিত সিনেমাটি আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
গতকাল সিনেমাটির একঝলকের একটি ভিডিও প্রকাশ করা হয় করণের ইনস্টাগ্রামে। ভিডিওটিতে তাঁর প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮), ‘কাভি খুশি কাভি গম’ (২০০১), ‘মাই নেম ইজ খান’ (২০১০) এবং ‘এ দিল হ্যায় মুশকিল’ (২০১৬) সহ বেশ কয়েকটি সিনেমার ঝলকও জুড়ে দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ‘পরিচালকের চেয়ারে বসার পর ম্যাজিকাল ২৫টা বছর পার হয়ে গেল। আমি শিখেছি, আমি বড় হয়েছি, কেঁদেছি, হেসেছি… আগামীকাল আমার হৃদয়ের আরেকটা টুকরো আপনাদের দেখাব। এমন এক গল্প যার পরেতে পরতে প্রেম। আপনাদের সঙ্গে উদ্যাপন করব আমার এবারের জন্মদিন।’

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৮ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৮ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৮ ঘণ্টা আগে