আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক করণ জোহরের সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তবে মুক্তির আগে সেন্সর সার্টিফিকেট পেতে বেশ কিছু পরিবর্তন আনতে হচ্ছে সিনেমাটিতে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সিনেমাটিতে ব্যবহার হওয়া একাধিক শব্দ ও বেশ কিছু দৃশ্যের ওপর কাঁচি চালিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। বেশ কিছু অশ্লীল শব্দ ছবি থেকে ছেঁটে ফেলেছে সেন্সর বোর্ড। এ ছাড়া সিনেমাটির একটি দৃশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানা হয়েছিল, সেটিকেও বাদ দিয়েছে সেন্সর বোর্ড।
ভারতীয় সংবাদমাধ্যমটি প্রতিবেদনে আরও জানিয়েছে, জনপ্রিয় মদ প্রস্তুতকারক ব্র্যান্ড ‘ওল্ড মঙ্ক’-এর বদলে ‘বোল্ড মঙ্ক’ শব্দ ছবিতে যোগ করা হয়েছে। অন্যদিকে সংলাপে লোকসভার নাম উল্লেখ ছিল, যা বাদ পড়েছে। পাশাপাশি একটি দৃশ্যে অন্তর্বাসের দোকান দেখানো হয়েছে। সেন্সর বোর্ড মনে করছে, এর বেশ কিছু অংশ ‘নারীদের ছোট করেছে’। এ ছাড়া ‘ব্রা’ শব্দটির বদলে ‘আইটেম’ ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই নিয়ে তাঁরা দ্বিতীয়বার জুটি বাঁধছেন বড় পর্দায়।
বরাবরই ভালোবাসা ও পরিবারের গল্প বলতে ভালোবাসেন করণ। টিজার দেখার পর থেকেই দর্শকেরা সিনেমাটির সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’-এর তুলনা টানতে শুরু করে দিয়েছেন। তবে করণ জোহর নিজে কোনো রকম তুলনায় যেতে রাজি নন।
আলিয়া ও রণবীর ছাড়াও সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি। আছেন টালিউডের টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। আগামী ২৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটি প্রযোজনা করেছে ভায়াকম-১৮ ও ধর্মা প্রোডাকশন।

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৮ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৮ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৮ ঘণ্টা আগে