বলিউডে চলছে অ্যাকশন ঘরানার সিনেমার জোয়ার। কয়েকটা সিনেমা সুবিধে করতে না পারলেও মোটের ওপর অ্যাকশন সিনেমায় ভর দিয়েই কোভিডের পর দাঁড়িয়েছে বলিউড বক্স অফিস। সেই ধারা থেকে খানিকটা বেরিয়ে এবার আসতে যাচ্ছে স্পাই কমেডি। জানা যাচ্ছে, বলিউডের এই প্রোজেক্ট তৈরির মূল কারিগর নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। এই প্রথমবার করণ জোহরের সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিনেমাটির সহপ্রযোজনার দায়িত্বে থাকবেন অস্কারজয়ী প্রযোজক গুণীত মোঙ্গা। ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’-এর সুবাদে অস্কার রয়েছে যাঁর ঝুলিতে। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে সারা আলি খানকে দেখা যেতে পারে।
নাম ঠিক না হওয়া স্পাই কমেডি সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন আকাশ কৌশিক। এখনো পর্যন্ত অবশ্য কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি এই স্পাই কমেডি নিয়ে। তবে প্রস্তুতি পর্ব পুরোদমে চলছে বলেই জানিয়েছে পিঙ্কভিলার ঘনিষ্ঠ সূত্র।
আগামী জুন মাসেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। সব ঠিকঠাক চললে সামনের বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের একাংশ।
উল্লেখ্য, আয়ুষ্মানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ড্রিম গার্ল টু’। সেটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল। তার প্রায় এক বছর পর নতুন ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা। এর মাঝে নিজের মিউজিক্যাল টুর নিয়ে ব্যস্ত ছিলেন আয়ুষ্মান।

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৮ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৮ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৮ ঘণ্টা আগে