বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন দুই বন্ধু একতা কাপুর এবং করণ জোহর। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে করণ জোহর প্রযোজিত সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। আর সেদিনই নিজের প্রযোজিত সিনেমা ‘লাভ সেক্স অওর ধোঁকা ২’ মুক্তির ঘোষণা দিয়েছেন একতা।
করণ জোহর প্রযোজিত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। সিনেমাটি প্রথমে মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ‘যোদ্ধা’ সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে মার্চে আনেন করণ জোহর। তাই বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র মুক্তির তারিখ। এর আগে ‘যোদ্ধা’ গত ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘ডানকি’ ও ‘সালার পার্ট ১’ এর জন্য তখন মুক্তি পায়নি সিনেমাটি।
অন্যদিকে এবারের ভালোবাসা দিবসে একতা কাপুর ‘লাভ সেক্স অওর ধোঁকা ২’ এর মোশন পোস্টার প্রকাশ্যে আনেন। সেখানে জানানো হয় সিনেমাটি আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘লাভ সেক্স অওর ধোঁকা’ মুক্তি পায় ২০১০ সালে। এবার তৈরি হয়েছে সিনেমাটির সিকুয়্যাল। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এতে কারা অভিনয় করেছে।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরে প্রথমবারের মতো দুই বন্ধু একতা কাপুর এবং করণ জোহর একসঙ্গে সিনেমা প্রযোজনার ঘোষণা দেন। আর সেই সিনেমাতে মুখ্য চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। সিনেমাটি পরিচালনা করবেন ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ পরিচালক সন্দীপ মোদী।

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৮ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৮ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৮ ঘণ্টা আগে