এ বছরই পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন বলিউড নির্মাতা করণ জোহর। তাঁর এই মাইলফলকের জন্য সম্মাননা জানাল ব্রিটিশ পার্লামেন্ট। এ সম্মাননার সংবাদ ভারতীয় সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়েছিল। গতকাল মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয় করণ জোহরের হাতে। সেই গর্বিত মুহূর্তের ঝলক ইনস্টাগ্রামে তুলে ধরেছেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন করণ জোহর, প্রথমটিতে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ফ্রেমবন্দী প্রশংসাপত্র হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি আর অন্যটিতে পুরস্কার গ্রহণের মুহূর্তে ফ্রেমবন্দী হয়েছেন। এই বিশেষ দিনে কালো রঙের ফরমাল পোশাকে দেখা মিলল ধর্মা প্রোডাকশনের কর্ণধারের।
ভারতীয় সিনেমায় করণের অবদানের জন্যই সম্মানিত হলেন তিনি। যদিও করণের কথায়, তিনি এই সম্মানের ‘যোগ্য’ নন। তবে বহির্বিশ্বে হিন্দি সিনেমার জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে করণ জোহরের অবদান অনস্বীকার্য।
পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত করণ। কাকতালীয়ভাবে মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে পরিচালক করণের পরবর্তী সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র টিজার। করণ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজকের দিনটা আমার জন্য খুব বিশেষ! আমি সত্যিই অনেক সৌভাগ্যবান যে ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে এই সম্মান পেয়েছি। লেস্টারের ব্যারোনেস ভার্মা আমাকে এই স্বীকৃতি প্রদান করেছেন। একদিকে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ২৫ বছর পূর্তি সেলিব্রেট করছি, আর আজ রকি অউর রানি কি প্রেম কাহানির টিজারও সামনে এসেছে।’
করণ আরও বলেন, ‘আজকের দিনটা এমন একটা দিন, যখন আমি নিজেকে চিমটি কাটছি, উপলব্ধি করছি হ্যাঁ, স্বপ্ন সত্যি হয়। সকলকে ধন্যবাদ আমার এই দীর্ঘ সফরে অকৃত্রিম এই ভালোবাসার জন্য। আমি শপথ নিচ্ছি, আরও অনেক (ভালো) কিছু অপেক্ষা করছে।’
ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে এই সম্মান পেয়ে শুভেচ্ছা বার্তায় ভাসছেন করণ জোহর। প্রীতি জিনতা, শাবানা আজমি, রণবীর সিং, শ্বেতা বচ্চন সকলেই শুভেচ্ছা জানিয়েছেন করণকে। টাইগার শ্রফ লিখেছেন, ‘অভিনন্দন গুরুজি’। সোনি রাজদানের কথায়, ‘তুমি এই সম্মানের যোগ্য, অনেক অভিনন্দন’।
শিগগিরই দীর্ঘ বিরতির পর পরিচালকের আসনে ফিরছেন করণ। তাঁর নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। এ ছাড়া সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি। আছেন টালিউডের টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। আগামী ২৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটি প্রযোজনা করেছে ভায়াকম-১৮ ও ধর্মা প্রোডাকশন।

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৮ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৮ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৮ ঘণ্টা আগে