শোনা গিয়েছিল, দীর্ঘ ২৫ বছর পর আবারও একসঙ্গে কাজ করবেন বলিউড ভাইজান সালমান খান ও নির্মাতা করণ জোহর। করণের প্রযোজনায় ‘বুল’ সিনেমায় অভিনয় করার কথা ছিল সালমানের। কিন্তু সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ভাইজান। এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ঘোষণার পর ‘বুল’ সিনেমাটি ২০২৫-এর ইদে মুক্তি পাওয়ার কথা শোনা যায়। প্রথমে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের নভেম্বরে। তবে নানান মতবিরোধে এর কাজ চলতি বছরে প্রথমে জানুয়ারি, পরে ফেব্রুয়ারিতে পিছিয়ে দেওয়া হয়। তার পরও কাজ শুরু করা সম্ভব না হলে তা আগামী মে মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। আর এখন শোনা যাচ্ছে, সালমান খান নাকি সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, করণ জোহর শেষ পর্যন্ত সালমানের কাছ থেকে জুলাই পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছিলেন। তবে বারবার প্রযোজক করণ জোহর ও পরিচালক বিষ্ণুবর্ধন নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন সালমান।
সালমান খান নাকি নিজেই বিনয়ের সঙ্গে করণকে সিনেমাটি থেকে সরে আসার কথা জানিয়েছেন। আর ভবিষ্যতে সুযোগ এলে ফের করণের সঙ্গে কাজ করবেন, এমনটাই জানিয়েছেন ভাইজান।
তবে আরও এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, সিনেমাটির কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণ আসলে সালমান নিজেই। প্রথম দিকে সালমান ‘বুল’ নিয়ে বেজায় খুশি ছিলেন। প্রায় প্রতিদিনই তিনি করণ জোহর ও বিষ্ণুবর্ধনকে ফোন করতেন। তবে সালমান খান ও তাঁর টিমের কিছু পরামর্শ সব ক্ষেত্রে সব ছবির নির্মাতারা মেনে নিতে পারেন না। আর তখনই ইগোর সমস্যা তৈরি হয়। বুলের ক্ষেত্রেও খানিকটা তেমনই হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পর বুল সিনেমার জন্যই ফের একবার করণের হাত ধরেছিলেন ভাইজান। তবে সেটাও বাস্তবায়িত হচ্ছে না। সালমান খান আপাতত প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক এ আর মুরুগাদোসের সঙ্গে একটা ছবির কাজে মন দিয়েছেন।

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৮ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৮ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৮ ঘণ্টা আগে