করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে ২০১২ সালে অভিষেক হয়েছিল আলিয়া ভাটের। সেই থেকে করণের ধর্ম প্রোডাকশনসের ১১টি সিনেমার নায়িকা হয়েছেন আলিয়া। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বাদরিনাথ কি দুলহানিয়া’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘রাজি’র মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন করণ-আলিয়া জুটি। এসব সিনেমা শুধু বক্স অফিসেই সফল হয়নি, অভিনেত্রী হিসেবে আলিয়া পেয়েছেন সমালোচকদের প্রশংসা। এখন তিনি যে সিনেমা নিয়ে ব্যস্ত আছেন, সেই ‘রকি অর রানি কি প্রেমকাহিনি’র সঙ্গেও জড়িয়ে আছে করণ জোহরের নাম। এতে রানি (আলিয়া) বাঙালি পরিবারের মেয়ে, অন্যদিকে তার ভালোবাসার মানুষ রকি (রণবীর সিং) পাঞ্জাবি পরিবারের। দুজনের আচরণ, চিন্তাভাবনার তাই অনেক পার্থক্য। দুই পরিবারের সাংস্কৃতিক পার্থক্য আর তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার গল্পই দেখা যাবে রকি অর রানি কি প্রেমকাহিনির গল্পে। সিনেমাটি মুক্তি পাবে ২৮ জুলাই।
তার আগেই নতুন খবর এল করণ জোহরের পক্ষ থেকে। নতুন সিনেমার পরিকল্পনা করেছেন তিনি, যেটির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। করণের প্রযোজনায় সিনেমাটি বানাবেন ‘মরদ কো দরদ নেহি হোতা’ ও ‘মনিকা, ও মাই ডার্লিং’খ্যাত নির্মাতা ভাসান বালা। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, এটি হবে করণের প্রযোজনায় আলিয়ার ১২তম সিনেমা। জেল থেকে পালানোর গল্প নিয়ে তৈরি হবে অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি। আলিয়াকে এতে অ্যাকশন গার্ল হিসেবেই পাওয়া যাবে।
এর আগে ধর্ম প্রোডাকশনসের ব্যানারে ১৯৯৩ সালে জেল থেকে পালানোর গল্পে তৈরি হয়েছিল ‘গুমরাহ’। অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও শ্রীদেবী। অনেক বছর পর এ ঘরানার গল্প নিয়ে বাজি ধরলেন করণ জোহর। কয়েক দিন আগে আলিয়ার আরও এক অ্যাকশন সিনেমার খবর পাওয়া গেছে। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরের সিনেমায় সুপার এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫