
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আর কোনো স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এখন থেকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের দায়িত্ব পালন করবেন, যাতে প্রয়োজনের সময় দ্রুত স্লুইসগেট খুলে পানি নিষ্কাশন করা যায়।
আজ শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের মাঠে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এবারের বন্যায় স্লুইসগেট না খোলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, এক সাংবাদিকের এমন কথার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার নতুন অনুশাসন জারি করেছে। এখন থেকে পাউবো স্লুইসগেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে না। এর পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এ দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর ফলে স্থানীয় পর্যায়ে প্রয়োজনের সময় স্লুইসগেট খুলে পানি নিষ্কাশন এবং প্রয়োজনে গেট বন্ধ রেখে লবণাক্ত পানি প্রবেশ রোধ করা সহজ হবে। এতে স্থানীয় জনগণের দুর্ভোগ কমবে এবং স্লুইসগেটের ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার বন্যায় কিছু বেড়িবাঁধ ভেঙেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্থায়ী বাঁধ সংস্কার নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে উপকূলীয় এলাকাকে নিরাপদ রাখতে সরকার কাজ করছে। উপকূলীয় জেলাগুলোতে খালের মুখে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালনকারীদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এর আগে, পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে বন্যাদুর্গত ২০টি পরিবারের কাছে গৃহস্থালি উপকরণ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর পেকুয়ার সদর, মগনামা, বারবাকিয়া, টৈটং, রাজাখালী, উজানটিয়া ও মাতামুহুরী উপজেলার কোনাখালী, ভেওলা মানিকচর, পূর্ব বড়ভেওলা ও সাহারবিলে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলমা, পেকুয়া থানার ওসি মেহেদী হাসান, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাতুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন প্রমুখ।
দুই দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল শুক্রবার কক্সবাজার আসেন। প্রথম দিন তিনি চকরিয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। দ্বিতীয় দিনে পেকুয়া এবং মাতামুহুরী উপজেলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলে ক্ষয়–ক্ষতির পরিমাণ অনেক বেশি। সরকারের পক্ষে একবারে সব ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য বীজ, সার, গবাদিপশুর ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। বীজ ও ভ্যাকসিন বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।
১ ঘণ্টা আগে
৩০ মে সকাল ১০টা। প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছেন এ খবর জনসাধারণ সবেমাত্র জানতে শুরু করেছে। তবুও সার্কিট হাউসের আশপাশে কৌতূহলী জনতা দেখা গেল না। সকালের দিকে খবর পেয়ে জেলা কমিশনার, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং নৌবাহিনী প্রধান ঘটনাস্থল এক ঝলক দেখে...
২ ঘণ্টা আগে
আগস্টের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে দুই লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
যারা গুম-খুন, হামলা-মামলা এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। বর্তমান সরকারের সময়ে আমরা যে স্বচ্ছতা ও জবাবদিহির কথা বলছি, অবশ্যই বিচার বিভাগ তাঁর মতো স্বাধীনভাবে– হত্যাযজ্ঞে যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন...
৫ ঘণ্টা আগে