Ajker Patrika

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
ইব্রাহীম খান। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ইব্রাহীম খানের (২৯) মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর ভেসে এসেছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে তাঁর মরদেহ মহেশখালীর সোনাদিয়া দ্বীপ সৈকত থেকে উদ্ধার হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে এটি পর্যটক ইব্রাহীম খানের বলে শনাক্ত করা হয়।

নিহত ইব্রাহীম খান (২৯) ঢাকার কুড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা।

সৈকতের জেলা প্রশাসনের নিয়োজিত বিচকর্মিদের সুপারভাইজার মাহবুব আলম জানান, গত বুধবার বেলা আড়াই টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় সাগরে গোসলে নেমে ইয়াছিন খান ও ইব্রাহীম খান ভেসে যান। এর মধ্যে ইয়াছিন খানকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার ভোরে ইব্রাহীম খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজনই একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন এবং তাঁরা চাচাতো ভাই।

মাহবুব আলম জানান, গত ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে ওই কোম্পানিতে কর্মরতদের প্রায় ১১০ জনের একটি দল কক্সবাজারে আসেন। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত