
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কক্সবাজারের সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে গভীর সাগরে অভিযান চালিয়ে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ বোটটি উদ্ধার করে।
নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফভি ক্রিস্টাল-১ সমুদ্রে ভাসমান একটি কাঠের বোট দেখতে পায়। বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি প্রবেশ করছিল। বোটে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানায় ওই ট্রলারেরই লোকজন।

খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোট থেকে পানি নিষ্কাশন করেন এবং ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। অপর ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশকে মানব পাচারকারী চক্র টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখে পরে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নিয়ে যাচ্ছিল।
নৌবাহিনী জানিয়েছে, এ অভিযানের মাধ্যমে মানব পাচার প্রতিরোধের পাশাপাশি সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকেও তাদের রক্ষা করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা নাগরিক ও নারী রয়েছেন।
আটক ব্যক্তিদের এবং জব্দ করা বোটটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগে হবিগঞ্জে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা শিমুল বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
১৭ মিনিট আগে
লক্ষ্মীপুরের ছয় থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে গত তিন দিনে জেলায় যৌথ অভিযানে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ...
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ জগবন্ধু এলাকায় মেঘনা নদীতে জেগে উঠেছে বড় একটি চর। চরের উর্বর মাটিতে গজিয়েছে সবুজ ঘাস। সেই চর দেখে আবার নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার আশা করছেন একসময়ের নদীভাঙনের শিকার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
‘এই চর আমরা হাতছাড়া হতে দেব না’—শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্রের মিলনস্থলে জেগে ওঠা ধাঁধার চর নিয়ে এমনই ক্ষোভ স্থানীয়দের। তাঁদের জীবিকা, কৃষি উৎপাদন, গবাদিপশু পালন ও পাখির আবাসস্থল এই চরে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
৬ ঘণ্টা আগে