Ajker Patrika

কদমতলীতে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ আটক ৩‎

শ্যামপুর–কদমতলী (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৭: ১৪
কদমতলীতে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ আটক ৩‎
অভিযান চালিয়ে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-১০। ছবি: সংগৃহীত

‎রাজধানীর কদমতলীতে দুটি পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৬৮ হাজার টাকা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কদমতলী থানাধীন রসুলবাগ ও মেরাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন চাঁদপুর সদর উপজেলার মো. ইকবাল (৩০), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মো. আবদুল বাতেন মিয়া (৪৫) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মো. মুসা (২৬)।

‎এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আড়াইটার দিকে সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল কদমতলীর রসুলবাগ এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৫ পিস ইয়াবাসহ ইকবালকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯ লাখ ১ হাজার ৫০০ টাকা। তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

‎পরে একই দল ভোর ৪টা ২০ মিনিটের দিকে কদমতলীর মেরাজনগর এলাকার অপর একটি আবাসিক ভবনে অভিযান চালায়। সেখানে ৬ হাজার ৫৫৫ পিস ইয়াবাসহ আবদুল বাতেন মিয়া ও মো. মুসাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

‎

‎এসআরবি-১০ আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎

‎উদ্ধার করা মাদকসহ আটক তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত