Ajker Patrika

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার
ফাইল ছবি

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরের দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করেন এসআরবির সদস্যরা।

এর আগে ওই স্থানে ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দিয়েছিলেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, এসআরবি খুলনা-৬-এর বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো এখানে কীভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত