পদ্মা সেতু এলাকায় শতাধিক ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর এলাকায় ১৪৫টি ইয়াবাসহ হালান মোল্লা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। রোববার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে জেলার কুমারভোগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার লিজা আক্তার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি অভিযানকারী দল এ অভিযান চালায়। গ্রেপ্তার হালান মোল্লা মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার দক্ষিণ মেদিনী মণ্ডল এলাকার বাসিন্দা।
এসআরবির দাবি, হালান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকাসহ দেশের স্থানে সরবরাহ করতেন।
গ্রেপ্তার হালান মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এ জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।








