Ajker Patrika

চুয়াডাঙ্গায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৭: ৩০
চুয়াডাঙ্গায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
জব্দকৃত গাঁজা। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ মোছা. শরিফা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে মেহেরপুরের এসআরবি-১২, সিপিসি-৩-এর একটি দল।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক শরিফা খাতুন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মো. হারুনুর রশিদের স্ত্রী।

আজ দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মেহেরপুরের সিপিসি-৩, এসআরবি-১২-এর সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুর গাতিরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় শরিফা খাতুনকে আটক করে তাঁর কাছ থেকে সাড়ে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত