
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চেচরীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা রতন চন্দ্র হাওলাদার কাঠালিয়া থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। অভিযুক্ত সুজন হাওলাদার (৩০) উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বাসিন্দা এবং সোবাহান হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারের অভিযোগে কাঠালিয়া থানা-পুলিশের একটি দল এলাকায় অভিযান চালায়। এ সময় সুজন হাওলাদারকে আটক করার চেষ্টা করলে তিনি পুলিশের ওপর প্রতিরোধ গড়ে তোলেন।
একপর্যায়ে তিনি এসআই রতন চন্দ্র হাওলাদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয় এবং তাঁর কাছ থেকে আটটি ইয়াবা উদ্ধার করা হয়। আহত এসআইকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান আজকের পত্রিকাকে বলেন, আইনগত ব্যবস্থা শেষ করে তাঁকে আদালতে পাঠানো হবে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে