
বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে এই অভিযান চালায় র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত কারওয়ান বাজার এলাকায় বাজারদর নিয়ন্ত্রণ ও ভোক্তাস্বার্থ সংরক্ষণে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
জনস্বার্থে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করা হয়।
৮ মিনিট আগে
গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতেই তাঁকে হত্যা করা হয়। এরপর মেয়েকে এবং সর্বশেষ ১২ বছরের শিশু প্রিয়মকে হত্যা করা হয়। পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, প্রিয়ম আসামিদের চিনত। সিদ্ধার্থের ছোট ভাই অপূর্বের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় তাকেও হত্যা করা হয়।
১৩ মিনিট আগে
এক আন্দোলনকারী বলেন, ‘এই সেক্টরে আমাদের তিন হাজার কোটিরও বেশি টাকা বিনিয়োগ। এক হাজারের বেশি মালিক ও তাদের পরিবার জড়িত। এই স্লিপার বাস একদিনে তৈরি হয়নি। ৮/১০ বছর ধরে চলছে। বিআরটিএ বেশি টাকা নিয়ে নিবন্ধনও দিয়েছে। এখন তারা কীভাবে এটিকে অবৈধ বলেন?’
১৫ মিনিট আগে
পরিদর্শনে রোগীদের কাছ থেকে হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া পেলেও বেশ কিছু অনিয়ম ও সীমাবদ্ধতা মন্ত্রীর নজরে আসে। এক চিকিৎসক ৪৫ মিনিট দেরিতে দায়িত্বে আসায় তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
৩৭ মিনিট আগে