
যশোর শহরের বড়বাজার এলাকার শিভ স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১৩ বস্তা মেয়াদোত্তীর্ণ চিপস জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযানে থাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান জানান, বড়বাজারে সিটি প্লাজার সামনে অবস্থিত শিভ স্টোরের গোডাউনে মেয়াদোত্তীর্ণ চিপস মজুতের তথ্য পেয়ে তাঁরা অভিযান চালান। সেখান থেকে ১৩ বস্তা মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত চিপস জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
এদিকে, বড়বাজারের আরজি ট্রেডার্সে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যশোর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সদস্য আব্দুর রাকিব সরদার অপু উপস্থিত ছিলেন। এ ছাড়া জননিরাপত্তা রক্ষায় র্যাব-৬-এর একটি দল সহযোগিতা করে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী মো. সফিকুল ইসলাম (৪২) মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
৬ মিনিট আগে
আয়োজকেরা জানান, ৪৯টি স্কুলের ২ হাজার ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯টি স্কুলের ১ হাজার ৭৬৬ জনকে সরাসরি মঞ্চ থেকে পুরস্কার দেওয়া হয়। বাকি ১০টি স্কুলের ৩৫৪ জন শিক্ষার্থীর পুরস্কার সংশ্লিষ্ট স্কুলের সংগঠকদের হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৩৮১ জন ‘শুভেচ্ছা’, ৬৫৪ জন ‘অভিনন্দন’ এবং ৮৫ জন
৮ মিনিট আগে
গত মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে মেঘমল্লারকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয় বলে জানিয়েছিলেন আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না।
১০ মিনিট আগে
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন জানান, আনোয়ার হোসেন শহীদনগরের ৩ নম্বর গলির মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নিয়ে একাই থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন। তিনি জজকোর্টের আইনজীবী ছিলেন। তবে নিয়মিত কোর্টে যেতেন না।
২৪ মিনিট আগে