বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস জামিননামা দাখিল করেছেন। শিগগির তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে হাজির হয়ে অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন বলে নিশ্চিত করেছেন আদালতের জুডিশিয়াল পেশকার ওমর ফারুক চৌধুরী।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়। এতে আসামি করা হয় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ আরও ১৭ তারকাকে।
এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকেও ওই হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়।
মামলায় ওই ১৭ অভিনেতা-অভিনেত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থ জুগিয়েছেন বলে অভিযোগ আনা হয়।
এই মামলায় গত ২ জুন হাইকোর্ট থেকে আগাম জামিন পান অপু বিশ্বাস। ছয় সপ্তাহের জন্য তাঁকে জামিন দেওয়া হয়। এই সময়ের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিননামা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি আজ জামিননামা দাখিল করেন, যা গ্রহণ করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জামিননামা দাখিল করেছেন অপু বিশ্বাস। খুব শিগগির তিনি আত্মসমর্পণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইবেন।’
এর আগে গত ১৮ মে এই মামলায় গ্রেপ্তার করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় উঠলে ২০ মে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে।

কাগজ-কলমে ঢাকা থেকে রংপুরে যেতে কুড়িগ্রাম এক্সপ্রেসের সময় লাগে ৯ ঘণ্টা ৫০ মিনিট। কিন্তু বাস্তবে আরও অনেক রুটের মতো এই পথেও তা যেন সময়সূচির পাতায় সীমাবদ্ধ। ১ আগস্টের যাত্রায় পার্বতীপুরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ৪ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি।
১ ঘণ্টা আগে
সারা দেশে পাইপলাইনের গ্যাস ও বিদ্যুতের সংকট গতকাল বুধবার আবার বেড়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চুলা দিনের বেশির ভাগ সময়ই জ্বলছে না। রাজধানীসহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। শহরের চেয়ে গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ বেশি। গ্রামে ১০-১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় দেশের বিভিন্ন প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক মানুষ সরকারি বিভিন্ন সেবা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর জন্মনিবন্ধন না থাকা, ঠিকানা ও পরিচয়সংক্রান্ত জটিলতাসহ নানা কারণে তাঁদের এনআইডি পেতে সমস্যা হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আটটি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এর মধ্যে শুধু ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় সংসদে ভোটাভুটি হয়েছে। একক প্রার্থী থাকায় পরের সাতবার ভোটের প্রয়োজন হয়নি। এবার অবশ্য প্রেক্ষাপট কিছুটা ভিন্ন।
৪ ঘণ্টা আগে