
বিগত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। দলটির হয়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্রও কিনেছিলেন। গত বছর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তাঁর নামে মামলাও হয়েছে। যদিও অপু দাবি করেছিলেন, তিনি কখনো রাজনীতি করেননি। রাজনীতি তিনি বোঝেন না।
সেই অপু বিশ্বাসকে এবার দেখা গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। এরপরই অপুকে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ছাড় দিলেন না আরেক চিত্রনায়িকা পরীমণিও। অপু বিশ্বাসকে ‘পল্টিবাজ’ বলে কটাক্ষ করলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন।

অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ‘আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম, কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাইকে (স্থানীয় বিএনপি নেতা) ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইব, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া-পাওয়ার মূল্য দিতে চান, আমি মনে করি, তাঁর থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাঁকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি চাইব, তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন।’
বিএনপির অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশগ্রহণের খবর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়। এরপর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। শোবিজের অনেকে তাঁর সমালোচনা করেন। বাদ যাননি পরীমণিও।
ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কী জিনিস এটা।’

ফেসবুকে কারও নাম না নিলেও পরী যে অপু বিশ্বাসের উদ্দেশে এমনটি লিখেছেন, তা বুঝতে বাকি নেই কারও। কারণ, রাজনীতির আগে ধর্ম নিয়ে মন্তব্য করেও সমালোচনায় পড়েছিলেন অপু। শাকিব খানের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অপু জানিয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেই শাকিবকে বিয়ে করেছেন তিনি। তবে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ধর্ম পরিবর্তনের কথা অস্বীকার করেন অপু। জানান, তিনি সনাতন ধর্মেই আছেন। সে প্রসঙ্গ টেনে পরীমণি কটাক্ষ করেছেন অপুকে।
অপু বিশ্বাসকে নিয়ে পরীমণির এমন মন্তব্যে অনেকে অবাক হয়েছেন। কারণ, অপু ও পরীমণির মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে বলে জানেন সবাই। বিভিন্ন সময় নানা অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। পরীমণির সন্তানের জন্মদিনের অনুষ্ঠানেও পাওয়া গেছে অপুকে। দুজন দুজনের বাসায়ও যাতায়াত করেন নানা উপলক্ষে।
তবে হঠাৎ কী এমন হলো যে প্রকাশ্যে অপুকে কটাক্ষ করতে ছাড়লেন না পরীমণি! অবশ্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সম্পর্কগুলো সব সময় নড়বড়ে। কে যে কখন কার বন্ধু হয়ে ওঠে কিংবা সেই বন্ধু যে কখন পরিণত হয় শত্রুতে, বলা মুশকিল। সে সূত্র ধরে অপু-পরীমণির সম্পর্ক বোধ হয় এখন উল্টো দিকে বইছে।

এবার হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজের মেয়ে সুরি ক্রুজ বাবার পদবি ত্যাগ করেছেন। ২০ বছর বয়সী সুরি এখন ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন বলে খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স। এর মধ্য দিয়ে টম ক্রুজও হলিউডের সেইসব তারকা বাবাদের তালিকায় যুক্ত হলেন, যাদের সঙ্গে সন্তানদের সম্পর্ক বিচ্ছিন্ন বা জটিল।
১০ ঘণ্টা আগে
২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। ৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলায় এটি ছিল রুনা লায়লার প্রথম একক কনসার্ট।
১ দিন আগে
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে মোহাম্মদ ইকবাল বানাচ্ছেন ‘গুলশানের চামেলি’। এ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার এই সিনেমায় যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।
১ দিন আগে
আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ড বয়কট করার সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিল বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম সাবমিট না করার ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
১ দিন আগে