
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্য। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। নির্মাতা আরও জানান, বাংলাদেশ ও ভারতের পাশাপাশি এতে দেখা যাবে নেপালের অভিনয়শিল্পীদের।
রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্য—তিনজনেরই বাংলাদেশের সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা আছে। শ্যাম ভট্টাচার্য সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এ অভিনয় করলেও দীর্ঘদিন পর ঢালিউড সিনেমায় ফিরলেন রজতাভ ও খরাজ।
নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘চরিত্রের প্রয়োজনেই রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্যকে নেওয়া হয়েছে। সবাই অনেক এফোর্ট দিচ্ছেন। আশা করছি সবাই মিলে দর্শকদের দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব।’

রজতাভ দত্ত বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রের নাম মনীষ মালহোত্রা। যার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত, সীমান্ত এলাকায় অবৈধ কাজ করে। সব মিলিয়ে চরিত্রটি শক্তিশালী। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
শ্যাম ভট্টাচার্য বলেন, ‘সীমান্তবর্তী এলাকার অপরাধ নিয়ে এই সিনেমার গল্প। বাংলাদেশ ও ভারত দুই দেশকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে। কোনো গল্প সিম্পল হলেও যে ইউনিক হতে পারে, সেটাই দেখা যাবে শিকার সিনেমায়। আমার বিশ্বাস, হলে সিনেমাটি দারুণ উপভোগ্য হবে।’
নতুন এই সিনেমা নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ, সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুরতজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক এক্সাইটেড। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমার অনেক প্রত্যাশা জন্মেছে।’
এ বছরের শুরুতে ঘোষণা এসেছিল শিকার সিনেমার। সে সময় জানানো হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্ম হিসেবে নির্মিত হবে এটি। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন নির্মাতা।
কামরুজ্জামান রোমান আরও জানান, নেপালে প্রায় ২৫ দিন শুটিং করবেন তাঁরা। নেপাল অংশের শুটিং শেষ করে দেশে ফিরে আরও সপ্তাহখানেক শুটিংয়ের পর শেষ হবে দৃশ্যধারণের কাজ। এরপর পোস্ট-প্রোডাকশন শেষে পরিকল্পনা সাজানো হবে সিনেমা মুক্তির।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে