
মায়ের শয়নকক্ষে বৈদ্যুতিক মাল্টিপ্লাগে লোহার পাত দিয়ে খেলতে গিয়ে মারুফ হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আরব ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশু মারুফ ওই এলাকার প্রবাসী মো. বাবরের ছেলে।
সরেজমিন দেখা যায়, শিশু মারুফের মা ইয়াছমিন আকতার ও দাদি লায়লা বেগমসহ আহাজারি করছেন। তাঁদের আহাজারি আর বিলাপে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মা ইয়াছমিন আকতার বলেন, ‘আমি রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে শয়নকক্ষে যাই। ছেলে লোহার পাত দিয়ে খেলছিল। তখন আমার চোখ লেগে আসে। হঠাৎ উঠে দেখি আমার ছেলে বিছানায় নেই। বিছানার নিচে মাল্টিপ্লাগের পাশে বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে। আমি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা ছুটে আসে। বুকের মানিকরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আজ শুক্রবার সকালে জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আলী বলেন, ‘এ ঘটনার বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।’

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৮ মিনিট আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
১ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
১ ঘণ্টা আগে
সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ খেলার মাঠে এবারও মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই মধ্যে মাঠে স্টল ও অবকাঠামো নির্মাণের কাজ করছেন উদ্যোক্তারা। শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ করে এই মেলার আয়োজন নিয়ে সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দা...
১ ঘণ্টা আগে