মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) ফিল্ড অফিসার মো. একরামুল হকের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব দানিয়াপাড়া গ্রামের একটি ভবনে টিএমএসএসের ভাড়া করা আবাসিক কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত একরামুল হক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার গ্রামের মো. আছের উদ্দিনের ছেলে। একরামুল হক সিরাজদিখান উপজেলার টিএমএসএস শাখায় ফিল্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর পরিবার স্থায়ী ঠিকানায় বসবাস করে বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, গতকাল রোববার রাত ১২টা ১০ মিনিট থেকে আজ সোমবার সকাল ৭টার মধ্যে যেকোনো সময় একরামুল হক আবাসিক কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। রোববার অফিসের কার্যক্রম শেষে তিনি ভবনটির নিচতলায় টিএমএসএসের আবাসিক কক্ষে অবস্থান করছিলেন।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে একই অফিসের হিসাবরক্ষক মো. জাহিদুল ইসলাম কক্ষের জানালা দিয়ে একরামুল হককে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে সিরাজদিখান থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আউশ ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। এখন আমন ধান রোপণের প্রস্তুতিতে ব্যস্ত নওগাঁর বদলগাছী উপজেলার কৃষকেরা। এরই মধ্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে বিভিন্ন ডিলারের দোকানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়েছেন তাঁরা। এক দোকানে ইউরিয়া পাওয়া গেলেও মিলছে না ডিএপি বা এমওপি।
২ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের বনফুল ডিপার্টমেন্ট স্টোরে অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক। সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার দরজা ভেঙে শামীমা আক্তার নামে এক গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে আগের রাতে তাঁকে মারধর করে স্বামী সুমন মিয়া পালিয়ে যান। পরে আত্মহত্যা করেন শামীমা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে অচলাবস্থার অষ্টম দিনে প্রধান ফটকে অবস্থান ও পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। নতুন উপাচার্যের প্রবেশ ঠেকাতে রাতভর অবস্থানের পাশাপাশি সোমবার কমপ্লিট শাটডাউন, ক্রিকেট টুর্নামেন্ট, গণসাক্ষ্য, বিক্ষোভ মিছিল ও চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচি রয়েছে।
১৩ মিনিট আগে