যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মনিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার ওপর এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন এক পথচারী। পরে মনিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। মরদেহটি বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন জানান, ভোর ৬টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং রাস্তায় লোকজনের আনাগোনা কম থাকায় ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ওই নারীকে বেশ কিছুদিন ধরে মনিরামপুর বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, চলন্ত কোনো গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর প্রাইভেট কার থেকে দুজন নেমে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে গাড়ির চালকের আসন থেকে কালো টি-শার্ট পরা এক কিশোরকে নামতে দেখা যায়।
৯ মিনিট আগে
স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করেছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যার পর জেলার ১৮টি থানায় একযোগে শুরু হওয়া এ অভিযানে রাত দেড়টা পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছে।
৩১ মিনিট আগে
প্রাথমিকভাবে দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। তবে নিহতের পরিবার ও স্বজনেরা শুরু থেকেই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে