শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাত নারীর লাশ

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া ব্রিজের নিচে প্লাস্টিকের বড় ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার শ্রীবরদী টু শেরপুর মহাসড়কের কুড়িকাহনিয়া ব্রিজের নিচে ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কুড়িকাহনিয়া ব্রিজের নিচে পানিতে একটি বড় প্লাস্টিকের ড্রামে এক নারীর লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্লাস্টিকের ড্রাম থেকে লাশটি উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।









