তালার শালিখা নদীতে ভাসছিল অজ্ঞাতনামা পুরুষের লাশ

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি এলাকায় শালিখা নদীতে এক অজ্ঞাতনামা পুরুষের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় শনাক্তে কাজ চলছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে তারা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, শালিখা নদীতে ভাসমান অবস্থায় গলিত মরদেহটি নেটজালে আটকে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের চেষ্টা শুরু করে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








