সৌদি আরবের রাজনীতি, অর্থনীতি, হজ ও ওমরাহ কার্যক্রম, শ্রমবাজার, ভিসা নীতি এবং প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট সর্বশেষ খবর ও আপডেট এই পেজে প্রকাশিত হয়। মধ্যপ্রাচ্যের খবর ও গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা এবং সরকারি সিদ্ধান্ত জানতে চোখ রাখুন।

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি হঠাৎ ভয়াবহভাবে নিচে নেমে আসার পর সেটিকে নিয়ন্ত্রণে আনতে ককপিটে ছুটে গিয়েছিলেন ইউনিফর্ম পরা দুই ক্রু সদস্য। ঘটনার তিন দিন পর গতকাল শনিবার পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।

পাকিস্তান গত সেপ্টেম্বরে সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কাছে চার কার্গো বিমানে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ইয়েমেনে হুতিদের ব্যাপক সামরিক অভিযান ঠেকাতে সৌদি আরব যখন বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে, তখন পাকিস্তানের এই অস্ত্র সহায়তার খবর সামনে এল।

বাংলাদেশ সৌদি আরবে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান মদিনার মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে শেয়ার করা এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নিন্দা জানায়।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে তীব্র লড়াইয়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪০ জন হুতি যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, বিভিন্ন রণাঙ্গনে হুতিদের অবস্থান, সামরিক শক্তিবৃদ্ধির জন্য পাঠানো বাহিনী, কমান্ড সেন্টার এবং সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে তা