
মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে ভ্রমণে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটিতে এ বছর যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ড্রিম অব দ্য ডেজার্ট’ নামে মধ্যপ্রাচ্যের প্রথম বিলাসবহুল পর্যটন ট্রেন। এই বিশেষ ট্রেনের মাধ্যমে সৌদি আরব শুধু নতুন পরিবহনব্যবস্থা নয়, বিলাসবহুল ভ্রমণের এক ভিন্ন অভিজ্ঞতা উপহার দিতে চায় আন্তর্জাতিক পর্যটকদের।
সৌদি রেলওয়ে, সংস্কৃতি মন্ত্রণালয় ও সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষ যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। নকশা ও পরিচালনায় যুক্ত হয়েছে ইতালির খ্যাতনামা বিলাসবহুল ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান আরসেনালে। প্রথমবারের মতো এই ট্রেনের কথা সামনে আসে ২০২৪ সালে।
কতজন যাত্রী, কী কী সুবিধা
এই ট্রেনে থাকবে মোট ৩১টি স্যুট। এগুলোর মধ্যে দুটি হবে প্রেসিডেনশিয়াল স্যুট। একবারে সর্বোচ্চ ৬৬ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন এই ট্রেনে। এতে থাকছে—
সৌদি সংস্কৃতি থেকে অনুপ্রাণিত নকশা
ট্রেনটির নকশা করেছেন খ্যাতনামা স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনার আলিন আসমার দ’আম্মান। কাঠের নকশা, আরবি ক্যালিগ্রাফি, নরম আলো আর সৌদি ঘোড়সওয়ার সংস্কৃতির ছোঁয়া থাকবে এর সজ্জায়। সব মিলিয়ে এটি হবে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল।
পাঁচটি বিশেষ যাত্রাপথ
ড্রিম অব দ্য ডেজার্ট সৌদি আরবজুড়ে পাঁচটি বিশেষ রুটে চলাচল করবে। প্রতিটি যাত্রা হবে এক বা দুই রাতের।
নন-স্টপ যাত্রা। মরুভূমির শান্ত পরিবেশে বিলাসবহুল বিশ্রামের ব্যবস্থা।
এসব যাত্রাপথে থাকছে মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য এবং ইউনেসকো স্বীকৃত ঐতিহ্যবাহী স্থান দেখার সুযোগ।
এই ট্রেন শুধু যাতায়াতের বাহন নয়, এটি সৌদি আরবের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ভিশন ২০৩০-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের মাধ্যমে দেশটি তার পর্যটন খাতকে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করতে চায়।
তেলের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন, সংস্কৃতি ও বিনোদন খাতকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলাই ভিশন ২০৩০-এর লক্ষ্য। ড্রিম অব দ্য ডেজার্ট সেই লক্ষ্য বাস্তবায়নের একটি উদাহরণ। এই ট্রেনের মাধ্যমে সৌদি আরব তাদের মরুভূমি, ঐতিহ্যবাহী স্থান এবং সাংস্কৃতিক পরিচয়কে নতুনভাবে তুলে ধরতে চায়।
বিশ্বের অন্যান্য বিলাসবহুল ট্রেনযাত্রার মতো, এই প্রকল্প আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। এতে শুধু পর্যটকের সংখ্যা বাড়বে না, একই সঙ্গে সৌদি আরবকে একটি বিশ্বমানের ভ্রমণগন্তব্য হিসেবে পরিচিত করতেও ভূমিকা রাখবে।
সূত্র: আরব নিউজ

সবার মন জোগাতে গিয়ে নিজেকে এক পাশে সরিয়ে রাখছেন না তো? যদি এ প্রশ্নটি আপনার মনে জাগে তাহলে নিজের ওপর কাজ করার সঠিক সময় এখনই। একজন মানুষ যখন নিজেই নিজেকে গুরুত্ব দেয় না, তখন আশপাশেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয় না। আর নিজের সেরা সংস্করণটি খুঁজে পেতে হলে সবার আগে নিজেকে ভালোবাসা চাই। কী করে নিজেকে..
১ ঘণ্টা আগে
কলাপাতায় ছোট মাছের পাতুরি দারুণ স্বাদের খাবার। অল্প তেল ও মসলায় এটি তৈরি করা যায় বাড়িতে, খুব সহজে। স্বাদ বদলের জন্য এক দিন তৈরি করে নিতে পারেন এই দেশীয় খাবারটি। আপনাদের জন্য কলাপাতায় ছোট মাছের পাতুরির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর। কোনো এক ছুটির দিনে বাড়িতে রান্না করে ফেলতে...
৩ ঘণ্টা আগে
আজ আপনার মেজাজ খবরের কাগজের হেডলাইনের মতো গরম থাকতে পারে। অফিসে বসের দিকে এমন ভাবে তাকাবেন না যেন আপনি ইন্টারভিউ নিতে এসেছেন। গ্রহের ফের বলছে, আজ আপনি ছোটখাটো বিষয়েও বিশ্বযুদ্ধের ঘোষণা করতে পারেন। সঙ্গী আজ আপনার থেকে ‘পার্সোনাল স্পেস’ চাইতে পারে। এর মানে এই নয় যে আপনি তাকে রকেটে করে মঙ্গলে পাঠিয়ে...
৪ ঘণ্টা আগে
প্রত্যাখ্যানে ব্যথিত, নাকি আপনি ‘আরএসডি’র শিকার— এটি বুঝে নেওয়া জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যম আর দ্রুতগতির এই জীবনে আমরা সবাই কমবেশি প্রত্যাখ্যান বা রিজেকশনের মুখে পড়ি। যদি কোনো ছোট অবহেলা বা প্রত্যাখ্যান ‘অসহ্য’ বা ‘বিধ্বংসী’ মনে হয়, তবে আপনি হয়তো রিজেকশন সেনসিটিভ ডিসফোরিয়া বা আরএসডির মধ্য দিয়ে...
৫ ঘণ্টা আগে