সিলগালা

সিংগাইরে অনুমোদনহীন সেই কারখানা সিলগালা
মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানাটিতে অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।

সিংগাইরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সিভিল সার্জনের অভিযান, দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
মানিকগঞ্জের সিংগাইরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। আরও তিন প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করা হয়েছে। কাগজপত্র যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরিমাপে কারচুপির অপরাধে রমনা পেট্রলপাম্পকে বিএসটিআইয়ের জরিমানা ও ২ ইউনিট সিলগালা
পরিমাপে কারচুপি করার অপরাধে রমনা ফিলিং স্টেশনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ ছাড়া পেট্রলপাম্পের ২টি ইউনিট সিলগালা করা হয়েছে...

নেত্রকোনায় খাদ্যগুদামে মিলল অতিরিক্ত সাড়ে ৪৩ টন চাল, গুদাম সিলগালা
নেত্রকোনার মদনে সরকারি খাদ্যগুদামে হিসাবের বাইরে অতিরিক্ত সাড়ে ৪৩ টন চাল পাওয়া গেছে। সুযোগ বুঝে এসব চাল পাচার করা হতো বলে মনে করছেন কর্মকর্তারা। এ ঘটনায় গুদাম সিলগালা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সেলিমুল আজম এ তথ্য জানান।












