ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘুমের বদলে ডায়াবেটিসের রোগীকে কিডনির ওষুধ দেওয়া সেই ফার্মেসিকে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার। এ সময় পৌর এলাকায় অবস্থিত ‘মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন সুপার শপ’ কে ১ হাজার টাকা জরিমানার পাশাপাশি তা সিলগালা করে দেওয়া হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ ইউএনও সারমিনা সাত্তার।
এর আগে ১ অক্টোবর চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন দেখিয়ে ওই ফার্মেসি থেকে মায়ের জন্য ওষুধ কেনেন ভুক্তভোগীর ছেলে। চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনে লেখা ছিল (ডেনিক্সিল) ঘুমের ওষুধ, তবে ওষুধ বিক্রেতা তা না দিয়ে ভুলক্রমে তাঁর মাকে কিডনির ওষুধ (ডাইক্যালট্রল) দিয়ে দেন।
ভুল ওষুধ খেয়ে রোগী (৫০) আরও অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি শরীরে দেখা দেয় নানা সমস্যা। এ অবস্থায় ৫ অক্টোবর ‘মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন সুপার শপ’ নামের ওই ওষুধের দোকানের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর ছেলে আজকের পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন রানা।
এ ঘটনায় ‘ফার্মেসির ভুলে ডায়াবেটিসের রোগীকে কিডনির ওষুধ, ইউএনওর কাছে অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে এবং ‘ঘুমের বদলে বিক্রেতা দিল কিডনির ওষুধ’ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
ওই ফার্মেসির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ অবস্থায় অভিযান চালিয়ে ‘মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন সুপার শপ’ নামক ওষুধের দোকানকে ১ হাজার টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়।

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১০ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে