
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো অভিজ্ঞ চিকিৎসক নেই। তবু এখানে চলছে রোগীদের রোগনির্ণয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। দেওয়া হচ্ছে রিপোর্ট। একজন টেকনিশিয়ান দিয়ে চলছে পুরো ডায়াগনস্টিক সেন্টারটি। তিনি রিসেপশন থেকে শুরু করে স্যাম্পল সংগ্রহ, ল্যাবে পরীক্ষা, রিপোর্ট দেওয়াসহ সব কাজ করেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন হাজির হন সেই ডায়াগনস্টিক সেন্টারে। এ সময় তিনি সেখানে কোনো চিকিৎসক বা প্যাথলজিস্ট পাননি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয় এবং ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
আজ সন্ধ্যায় ইউএনও জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার মুন্সিরহাটে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কোনো চিকিৎসক বসেন না। মাত্র একজন টেকনিশিয়ান দিয়ে সেটি পরিচালনা করেন নূর মোহাম্মদ নামের এক ব্যক্তি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ডায়াগনস্টিক সেন্টারটিতে সরেজমিনে ঘটনার সত্যতা পাই। দেখা গেছে, টেকনিশিয়ান নূর মোহাম্মদই রিসেপশন থেকে শুরু করে স্যাম্পল সংগ্রহ, ল্যাবে পরীক্ষা এবং রিপোর্ট দিয়ে আসছেন। এই সময় ল্যাবটিতে সিলগালা করে দেওয়া হয় এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়।’ একই সঙ্গে পাশের নেছারিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার শর্তে সতর্ক করা হয় এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশিদ আহাম্মেদ চৌধুরী।

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১১ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে