
পঞ্চগড়ের বোদা উপজেলার সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিলগালা করা হয়েছে। হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ব্যবহৃত ইনজেকশন ও গ্লাভস ব্যবহারের অভিযোগ পাওয়ার পর রোববার (২৪ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে এসব অনুপযুক্ত চিকিৎসাসামগ্রী জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বোদা উপজেলা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ। হাসপাতাল কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র ও চিকিৎসা সামগ্রীর মান প্রমাণে ব্যর্থ হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর সাহা প্রতিষ্ঠানটি সিলগালা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করা হচ্ছিল। এমনকি অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ইনজেকশন ও গ্লাভস পুনরায় ব্যবহার করা হতো, যা রোগীদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে।
অভিযানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব, বোদা থানার এসআই রবিউল ইসলামসহ সেনা ও পুলিশ সদস্যরা।
ডা. সাদমান সাকিব বলেন, ‘এ ধরনের অভিযানের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো এখন থেকে আরও সতর্ক থাকবে, সেবার মান বাড়বে এবং রোগীরা সঠিক চিকিৎসা পাবেন।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর সাহা বলেন, ‘জনগণের স্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে। নিয়মিত বাজার ও ক্লিনিক মনিটরিং করা হবে, কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
লেফটেন্যান্ট ফরহাদ বলেন, ‘মানুষের অভিযোগের ভিত্তিতেই এখানে অভিযান চালানো হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, অপারেশন থিয়েটারের অধিকাংশ সামগ্রীই মেয়াদোত্তীর্ণ, এমনকি ২০২২ সালের পুরোনো ওষুধও ব্যবহার হচ্ছিল। আমাদের উদ্দেশ্য শুধু শাস্তি নয়, মালিকপক্ষকে সচেতন করা, যাতে তারা আইন মেনে সেবা দেয় এবং রোগীরা প্রতারিত না হন।’

চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
২ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৩ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে