
চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, মালামাল জব্দ, কারখানা সিলগালা করে ফেরার সময় হামলায় জখম হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী (৪২)। এ সময় জব্দকৃত মালামালভর্তি ট্রাক ভাঙচুর করে সব ছিনিয়ে নিয়ে যান স্থানীয় পলিথিন ব্যবসায়ীরা।
আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে আহত কর্মকর্তা শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী বলেন, ‘চকবাজারের ইসলামবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ আমরা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করি। এ সময় কারখানাটি সিলগালা করে দেই। কাজ শেষে সেখান থেকে হেঁটে মেইন রোডে যাওয়ার সময় লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় শওকত আলী নামে আমাদের এক কর্মকর্তা আহত হন। তিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট) হিসেবে কর্মরত। এ সময় ট্রাকটিকে ভাঙচুর চালিয়ে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় শওকত আলীর মাথায় ও নাকে আঘাত লাগে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘ইসলামবাগে হামলায় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে এসেছিল। তার নাকে ও মাথায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১০ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে