
ফেনীতে দীর্ঘ সাত বছর ধরে লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ফেনী প্রাইভেট হাসপাতাল’ সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
আজ রোববার (১২ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। অভিযানের সময় হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। একই সঙ্গে চিকিৎসা নিতে আসা অন্য রোগীরা সেবা না নিয়েই ফিরে যান।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম সোহরাব আল হোসাইন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা এ কে এম ফাহাদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের একটি পরিদর্শক দল শহরের দুটি বেসরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠান পরিদর্শন করে। পরিদর্শনে সরকার নির্ধারিত সেবার মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ফেনী প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধ করে সেটি সিলগালা করা হয়।
একই অভিযানে শহরের মুক্তবাজার এলাকায় অবস্থিত ‘বায়েজিদ হেলথ কেয়ার সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-কে অব্যবস্থাপনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান বলেন, বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দীর্ঘদিন ধরে হাসপাতালটি পরিচালিত হচ্ছিল। লাইসেন্স না থাকা ও সার্বিক অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ফেনীর সিভিল সার্জন মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ‘হাসপাতালটির লাইসেন্স ২০১৯ সালের পর আর নবায়ন করা হয়নি। একাধিকবার নোটিশ দিয়ে সতর্ক করা হলেও তারা তা আমলে নেয়নি। অভিযানের সময় ভর্তি রোগীদের নিরাপদে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।’

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১১ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে