
মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানাটিতে অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।
এর আগে ১৩ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘অনুমোদনহীন কারখানার ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি উপজেলা প্রশাসনের নজরে এলে কারখানাটিতে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকায় কারখানাটি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে জনবসতিপূর্ণ এলাকায় ওই কারখানায় গরুর কাঁচা চামড়া, হাড়, মাংসসহ বিভিন্ন কাঁচামাল পোড়ানো হচ্ছিল। এতে তীব্র ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা দুর্ভোগে পড়েন। বিশেষ করে শিশু ও বয়স্করা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে অভিযোগ করেন তাঁরা।
একই দিন ধল্লা ইউনিয়নের ধল্লা মধ্যপাড়া এলাকায় ‘গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রিজ’ নামের আরেকটি কারখানায়ও অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির বলেন, কারখানাটির কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটি সিলগালা করা হয়েছে। এদিন আরও একটি কারখানার কার্যক্রম বন্ধ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার কারণ ব্যাখ্যা করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তাঁর দাবি, ভাষা আন্দোলনের পটভূমি তুলে ধরতেই জিন্নাহর...
৩ মিনিট আগে
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই তাঁর। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগী দেখে আসছিলেন নাটোরের নলডাঙ্গার পল্লিচিকিৎসক আল আমিন। এই অভিযোগে আজ সোমবার তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৪ মিনিট আগে
কক্সবাজারে ব্লু ইকোনমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরুর কথা বলা হয়েছে।
২৭ মিনিট আগে
পুলিশের বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে র্যাব...
২৮ মিনিট আগে